কার্যক্রমসমূহ - আল-কুরআন প্রচার সংস্থা
আমাদের পদক্ষেপ

আমাদের কার্যক্রমসমূহ

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং ইসলামি মূল্যবোধ প্রসারে আমাদের নানামুখী সামাজিক উদ্যোগ।

এক নজরে

বর্তমানে আমরা সারাদেশব্যাপী যেসকল কার্যক্রম পরিচালনা করছি

কুরআন শিক্ষা

মাতৃভাষায় কুরআন প্রচার ও প্রসার কার্যক্রম

আল কুরআনের আলোকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মনোভাবের আলোকে একতাবদ্ধ করে স্থানীয় সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করা।

📍 সারাদেশে ১৫০টি ক্লাস (বিনামূল্যে কুরআন ও শিক্ষা প্রদান)
প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

আমাদের লক্ষ্য—প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা। প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্তবিনোদনের আয়োজন সহ জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি।

🏫 সারাদেশে ১৯টি বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা
সমাজকল্যাণ মূলক সেবা ও সচেতনতামূলক কার্যক্রম

সমাজকল্যাণ মূলক সেবা ও সচেতনতা

সকল ধর্মের অসহায়, হতদরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা। শিশুরা যেন তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায় এবং সবাই অর্থনৈতিক উন্নয়নে অংশ নিতে পারে সেই লক্ষ্যে কাজ করা।

🤝 সামাজিক অধিকার ও দারিদ্র্য বিমোচন প্রকল্প
মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম

মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম

নারীদের আত্মনির্ভরশীল করতে কারিগরি সেলাই প্রশিক্ষণ প্রদান। সমাজে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠা এবং শোষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য।

🧵 নারী ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান
যুবদের দক্ষতা তৈরি কার্যক্রম

যুব ও যুবতীদের দক্ষতা উন্নয়ন

বেকার যুব ও যুব মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। নিরক্ষরতা দূরীকরণে গণশিক্ষা ও শিশু শিক্ষা পরিচালনা এবং নতুন আয়বর্ধক প্রকল্প তৈরি করে স্বাবলম্বী করে তোলা।

💡 কর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণ
কম্পিউটার শিক্ষা কার্যক্রম

কম্পিউটার শিক্ষা কার্যক্রম

তথ্যপ্রযুক্তিগত জ্ঞান বিস্তারের লক্ষ্যে যুবসমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা। সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে বাস্তবমুখী কাজ শেখানো এবং তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান সুগম করা।

💻 বিনামূল্যে আইটি ও কম্পিউটার ট্রেনিং

আমাদের সাথে কাজ করতে বা সাহায্য করতে চান?

স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সমাজসেবায় অংশ নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

📞 যোগাযোগ করুন